মালদা

গাজোলের বোমকা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাযোগ সংঘ ও গ্রন্থাগারের উদ্যোগে

গাজোলের আহোড়ার ৩৩ তম বোমকা যোগাযোগ সংঘ ও গ্রন্থাগারের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানটি বোমকা সাবিত্রীবাই ফুলে মহিলা উন্নয়ন সংঘের উদ্যোগে বোমকা প্রাথমিক বিদ্যালয়ে। এখনে প্রাথমিক বিদ্যালয়ে মহিষী পঞ্চানন বর্মার ১৫৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নেহেরু যুব কেন্দ্রের দীনবন্ধু সাহা পতাকা উত্তলনের মধ্য দিয়ে। এছাড়াও উপস্থিত ছিল বোমকা যোগাযোগ সংঘ ও গ্রন্থাগারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড় প্রতিযোগিতা, লোহগোলক প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্র-ছত্রীরা অংশ গ্রহণ করে। জানা যায়, সন্ধেবেলায় আদিবাসী নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

        বোমকা যোগাযোগ সংঘ ও গ্রন্থাগারের সদস্য জানায়, ৩৩ তম বোমকা যোগাযোগ সংঘ ও গ্রন্থাগারের উদ্বোধন হল আজ। এই অনুষ্ঠানে বোমকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫০০ মিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করা হয় জমকা গ্রাম থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, এছাড়াও ছোটদের ক্রীড়া প্রতিযোগিতাও রয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_2v1uxS4r6c